সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ সহোদর নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ সহোদর নিহত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিহতদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়েজ আহমেদ সজীব (৩০) ও ফরহাদ হোসেন সুজন (২৭)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে তাদের গাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতেই তাদের মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় খবরটি দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, ‘সুখের আশায় দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। সব শেষ। দ্রুত মরদেহ দেশে আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

সজীব ও সুজন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর