আবার বাড়ল জ্বালানি তেলের দাম, সোমবার থেকে কার্যকর

আবার বাড়ল জ্বালানি তেলের দাম, সোমবার থেকে কার্যকর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা অনুযায়ী এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে, ১৮ এপ্রিল আন্তর্জাতিক সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার।

সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ধরা হয় ১১৫ টাকা। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা র্নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয়ের কথাও জানানো হয়।

আরও পড়ুন

২০২২ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশেও এক লাফে দাম অনেকটা বাড়ায়। সে সময় অকটেন লিটারপ্রতি ১৩৫ টাকা, পেট্রল ১৩০ টাকা, ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের পরামর্শ মেনে আওয়ামী লীগ সরকার জ্বালানি তেলের দাম নির্ধারণে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি গ্রহণ করে। বিশ্ববাজারে দরের উঠানামার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও দাম নির্ধারণ করা হয়।

একটি নির্দিষ্ট সময় পর সরকার নতুন দাম ঘোষণা করতে থাকে এরপর থেকে। এই নীতি অব্যাহত থাকে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেও।

সবশেষ গত ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের বর্তমান দাম ঘোষিত হয়। সেদিন সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমানো হয়।

ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার কারণে বাংলাদেশ চাপে পড়ে। তবে নতুন সরকার দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এতে করে প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় শুরু করে সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর