সেই এইচএসসি পরীক্ষার্থীর বিষয়টি বিবেচনাধীন

সেই এইচএসসি পরীক্ষার্থীর বিষয়টি বিবেচনাধীন
সেই এসএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের বিষয়টি সরকার ‘মানবিক বিবেচনায়’ গুরুত্বের সাথে দেখছে। ছবি: এআই, টাইমস
Advertisement
Advertisement

 

অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে দেরিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে  না পারায় সেই এসএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের বিষয়টি সরকার ‘মানবিক বিবেচনায়’ গুরুত্বের সাথে দেখছে।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাংবাদিকদের বলেছেন, ‘মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার।

সেদিন অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে দেরিতে সরকারি মিরপুর বাঙলা কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি আনিসা আহমেদ। এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষের নজরে আসে। এমন আবহে শিক্ষা উপদেষ্টা সরকারের ওই সিদ্ধান্তের কথা জানালেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad