সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট দেননি ৬৪ শতাংশ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট দেননি ৬৪ শতাংশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে দুই দিন ধরে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গণনা চলছে। রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবার ১১ হাজার ৯৭ জন আইনজীবীর মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৩৬ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ ৬৩ দশমিক ৫২ শতাংশ ভোটার ভোটদানে বিরত থেকেছেন। গত কয়েকটি নির্বাচনের মধ্যে ভোটের এই হার সবচেয়ে কম।

যারা ভোট দিয়েছেন, তাদের বিপরীতে ৭ হাজার ৪৯ জন ভোটার ভোট দেননি। অন্যদিকে, মোট কাস্টিং ভোটের চেয়ে দেড়গুণের বেশি আইনজীবী ভোট দেননি বা অনুপস্থিত ছিলেন।

আইনজীবী সমিতিতে গত কয়েকটি নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি ও অনুপস্থিতির সংখ্যায় বড় ধরনের ফাঁরাক রয়েছে।

আরও পড়ুন

আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সালের কমিটি গঠনের সময় ভোটার ছিলেন ৭ হাজার ৮৮৩ জন। ভোট দেন ৫ হাচার ৩১৯ জন। ভোটের হার ছিল ৬৭ দশমিক ৪৮ শতাংশ।

২০২৩-২০২৪ সালের কমিটি গঠনের সময় ৮ হাজার ৬০২ জনের মধ্যে ভোট দেন ৪ হাজার ১৩৭। ভোটের হার ছিলো ৪৮ দশমিক ১০ শতাংশ। ২০২২-২০২৩ সালের কমিটিতে ৮ হাজার ৬২৩ জন ভোটার ছিলেন। এর মধ্যে ভোট কাস্ট হয় ৫ হাজার ৯৮৩টি। ভোটের হার ৬৯ দশমিক ৩৯ শতাংশ।

সাত হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৬৭৬ জন ভোট দিয়ে ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করে। সেবার ভোটের হার ছিল ৭৩ দশমিক ৫১ শতাংশ। ২০২০-২০২১ সেশনের কমিটিতে ৭ হাজার ৭৮১ জন ভোটার ছিলেন। ভোট পড়ে ৫ হাজার ৯৪০টি।

ভোটের হার ৭৬ দশমিক ৩৪ শতাংশ। ২০১৯-২০২০ সালের কমিটিতে ৭ হাজার ৮২৫ ভোটারের মধ্যে ৫ হাজার ৮২১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৭৪ দশমিক ৩৯ শতাংশ।

এই নির্বাচনে আওয়ামী সমর্থক আইনজীবীদের প্রার্থিতা ছিল না। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারেননি।

ফলে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীদের প্যানেল ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে। বড় একটি দলের সমর্থকদের অনুপস্থিতির ফলে ভোটার, সমর্থক, আইনজীবী ও প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন উত্তাপ লক্ষ্য করা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর