সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্রঁস-মন্টানায় বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে সুইস পুলিশ।
রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের রিসোর্টটির বারে (পানশালা) আগুন লাগে। এ সময় বারে শতাধিক মানুষ নতুন বছর বরণ করছিলেন।
পুলিশের বরাত দিয়ে স্কাই নিউজ জানায়, তাৎক্ষণিকভাবে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হয়।
আগুনের পর উদ্ধারকাজ পরিচালনায় পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সেই সঙ্গে ক্রঁস-মন্টানার আকাশসীমাকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।


