সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাসার এলাকায় এ অভিযান চালানো হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে এনে সীমান্তবর্তী এলাকায় মজুদ করে রাখার কথা জানতে পারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং র‍্যাব ৯ এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাত প্রায় ১০টার দিকে বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়।
এ সময় সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। অস্ত্র, বিস্ফোরক, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম চলবে বলেও জানিয়েছে তারা।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad