সিরাজগঞ্জে বাসচাপায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে বাসচাপায় যুবকের মৃত্যু
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় আসিফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ ওই উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি বুদ্ধি প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত।

এদিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ায় ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর