সায়দাবাদে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

সায়দাবাদে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত
প্রতীকী ছবি, এআই/টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা তার দেবর মো. নাদিম জানান, তাসলিমা দক্ষিণ সায়দাবাদে তার বাসায় ফেরার পথে বংশাল থেকে অটোরিকশায় চড়ে সায়দাবাদ যাচ্ছিলেন। সায়দাবাদ রেলগেটে পৌঁছালে পেছন থেকে তিশা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হন তাসলিমা ও অটোরিকশার চালক। ঘটনার পর স্থানীয়রা চালককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং তাসলিমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

স্বজনরা জানান, তাসলিমার স্বামীর নাম রশিদ আহমেদ বাপ্পি এবং বাবার নাম জয়নাল মাতুব্বর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad