সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) দুই দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর। তিনি কর্মশালার সমাপনী ঘোষণা করেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ আলম মুকুল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
কর্মশালায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা তাদের পরামর্শ ও সুপারিশমালা উপস্থাপন করেন।
ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. জিল্লুর রহমান সুপারিশমালা উপস্থাপন করেন। সুপারিশমালা উপস্থাপন শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করেন শাকিলা ফারুক।


