সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি পদে থাকাকালীন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

বিবিসি ও আল জাজিরার খবরে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটের উড ফার্ম থেকে এই প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয় সামনে আসে। তখন থেকেই বেশ আলোচনায় ছিলেন তিনি। এরই মধ্যে তার গ্রেপ্তারের খবর এল।

টেমস ভ্যালি পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে সরাসরি প্রিন্স অ্যান্ড্রুর নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

সেখানে বলা হয়েছে, ‘তদন্তের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) আমরা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করেছি এবং বর্তমানে বার্কশায়ার ও নরফোকের সংশ্লিষ্ট ঠিকানাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।’

উল্লেখ্য, সাবেক এই প্রিন্স এমন দিনে গ্রেপ্তার হলেন যেদিন তার ৬৬তম জন্মদিন।

জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে গত বছরের অক্টোবরে ব্রিটিশ রাজপরিবারের উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ছাড়ার ঘোষণা দেন প্রিন্স অ্যান্ড্রু। সেসময় দেওয়া বিবৃতিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারও করেন তিনি।

অ্যান্ড্রু বলেন, ‘রাজপরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আমি রাজকীয় উপাধি ও সম্মান ত্যাগ করছি।’

আরও পড়ুন: রাজকীয় উপাধি হারালেন প্রিন্স অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়্যাল লজও

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর