সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম নতুন মামলায় গ্রেপ্তার 

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম নতুন মামলায় গ্রেপ্তার 
এবি তাজুল ইসলাম
Advertisement
Advertisement

জুলাই আন্দোলনে খিলগাঁও থানা এলাকায় মো. সালাউদ্দিন সুমন নামে এক জনকে হত্যার মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মহানগর হাকিম জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের করা আবেদন মঞ্জুর করে।

এর আগে গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মুহাম্মদ আসাদুর রহমান এই আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়।

ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে হত্যা মামলাটি দায়ের করেন নিহত সুমনের স্ত্রী।

২০২৪ সালের ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর