চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ নামে স্থানীয় জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাফায়াত উল্লাহ যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, শাফায়াত উল্লাহ রোববার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় রাত ১টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিমেল রানা জানান, সাপে কেটে মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


