সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Advertisement
Advertisement

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।

নিহত আব্দুর রহমান কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের খালা শেফালি খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন পাঁচ বছর, তখন তার মাকে ডিভোর্স দিয়ে বাবা শফিকুল ইসলাম চলে যান। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে তিনি আব্দুর রহমানকে লালন-পালন করছিলেন। গত বুধবার সকালে তিনি স্বামীকে নিয়ে ডাক্তার দেখাতে সাতক্ষীরা শহরে যান। বাড়ি ফিরে দেখেন আব্দুর রহমান নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সদর থানার উপপরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর