সাংবাদিক সুভাষ সিংহ রায়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাংবাদিক সুভাষ সিংহ রায়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ
Advertisement
Advertisement

সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

তার মধ্যে এই দম্পতির নামে থাকা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের লিমিটেডের ব্যাংক হিসাবও রয়েছে। সুভাষ সিংহ এই প্রতিষ্ঠানের পরিচালক।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে ‘বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন, সেই অর্থ তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ব্যাংক হিসাবে জমা ও বিদেশে পাচারের’ অভিযোগ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

সুভাষ সিংহ ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবে রাখা অর্থ অন্য জায়গায় স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

তদন্ত শেষের আগে এসব অর্থ সরিয়ে নেওয়া হলে তা অনুসন্ধান কাজে ব্যাঘাত ঘটাতে পারে। কাজেই ওই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ২০ অক্টোবর সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন মো. সাব্বির ফয়েজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর