সাংবাদিকের ওপর হাদি সমর্থকদের হামলা

সাংবাদিকের ওপর হাদি সমর্থকদের হামলা
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে তার সমর্থকদের হামলার শিকার হয়েছেন ‘চ্যানেল ওয়ান’ এর সংবাদকর্মী রিফাত রিসান।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। রিফাত রিসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

টাইমস অব বাংলাদেশকে তিনি জানান, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সংবাদ সংগ্রহের জন্য। সেখানে জরুরি বিভাগের সামনে কয়েকজন তাকে ভিডিও করতে বাধা দেন। কেন বাধা দিচ্ছেন জানতে চাইলে তারা তার ওপর হামলা চালায়। পরে পাশেই থাকা আরেক গণমাধ্যমকর্মীর সহায়তায় তিনি সেখান থেকে রক্ষা পান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad