সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও গণতন্ত্র ভালো থাকবে: হুইপ দুলু

সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও গণতন্ত্র ভালো থাকবে: হুইপ দুলু
রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও দেশের গণতন্ত্র ভালো থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার জাতীয় সংসদ এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ছাড়া অন্য হুইপরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে দ্রুত ১০ম ওয়েজ বোর্ড গঠন করা প্রয়োজন।’ বর্তমানে নবম ওয়েজ বোর্ড চলমান থাকলেও মালিক পক্ষের মামলার কারণে এটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হতে পারছে না।

তিনি বলেন, ‘গণমাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে এটি এখনো পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি। শিল্পের যথাযথ মর্যাদা না পাওয়ার কারণে অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক।’

আরও পড়ুন

তিনি জানান, সরকারি কর্মকর্তারা যেভাবে নিয়মিত বেতন ও সুযোগ-সুবিধা পান, সাংবাদিকদের জন্যও সেই মানের বেতন কাঠামো এবং সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা উচিত।

হুইপ বলেন, ‘আমি সবসময় সাংবাদিকদের আপন মানুষ হিসেবে বিবেচনা করি। কোনো সাংবাদিক শেষ জীবনে অর্থকষ্টে বা বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করে মৃত্যুবরণ করুক, এটা আমরা চাই না।’

এ সময় তিনি পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং নবীন সাংবাদিকদের অভিজ্ঞ অগ্রজদের অনুসরণ করে সংসদীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘সম্পতি দেশে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যা মাইলফলক হয়ে থাকবে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে।’ এ ছাড়া সাংবাদিকদের কার্যালয়সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, তা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর