সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫’ গঠনের সদয় অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে উক্ত কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বুধবার দুপুরে নির্দিষ্ট সময়ে অর্থ উপদেষ্টার কাছে এই চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। এ সময় মো. ফয়জুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ সময় অর্থ উপদেষ্টা সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং সব সদস্যদের যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।


