বেসরকারি টেলিভিশন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। একই সঙ্গে কোম্পানির সব পরিচালককে মেইলে পদত্যাগপত্রের অনুলিপি দিয়েছেন।
২০২৪ সালের ২১ আগস্ট মোরশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে বসেন। তবে এই সময়ে তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারেননি বলে দাবি সময় টিভির সাংবাদিক ও অন্যান্য কর্মীদের।
এই প্রেক্ষাপটে বুধবার পদত্যাগপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলাম। তবে তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি বলে জানা গেছে।


