বিভিন্ন খাতের সংস্কার বাস্তবায়নে আমলাতন্ত্র এখনো বড় বাধা বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার রাজধানী ঢাকায় ‘একনায়কতন্ত্রের পর গণমাধ্যমের অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভাটি আয়োজন করে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর আমলারা এতে হস্তক্ষেপ করে। তারা যেসব মূল প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা যায় সেগুলোর বদলে কম গুরুত্বপূর্ণ সুপারিশকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের সরকারের কাছে উপস্থাপন করে।
অনুষ্ঠানে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের চারজন সাংবাদিককে তাদের অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কৃত করা হয়।


