ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দল বিএনপির সদস্যদের আসনবিন্যাস নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রথম সারির প্রথম আসনে বসেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর পরের আসনে বসেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রথম সারির অন্য আসনগুলোতে পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
প্রথম সারির মাঝামাঝি আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জয়নাল আবেদীন।
সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং তার পাশে বসেছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ সারিতে আরও বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুস সালাম পিন্টু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, আমান উল্লাহ আমান ও আবুল খায়ের ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শাহজাহান চৌধুরী।
এ ছাড়া একই সারিতে বসেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম, একেএম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদ চেয়ারম্যান নুরুল হক নূর, শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও লুৎফুজ্জামান বাবর এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার।


