সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির মতো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার আলাদা সময়ে তারা কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নেন।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন।
যেহেতু তিনি বিএনপি জোটের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন, তাই বিএনপি’র বাইরে তিনি আলাদা সিদ্ধান্ত নেবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে।


