শ্রীমঙ্গলে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই

শ্রীমঙ্গলে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই
শ্রীমঙ্গল থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আহত ব্যবসায়ীর নাম ফয়সল মিয়া। তার সাতগাঁও বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সোমবার শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেছেন ফয়সলের ভাই আফজল মিয়া।

স্বজনরা জানিয়েছেন, সাতগাঁও বাজারের ব্যবসায়ী দুই ভাই ফয়সল ও আফজল দোকান বন্ধ করে নগদ তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছতেই মুখোশধারী দুই ব্যক্তি তাদের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা ফয়সল মিয়ার মাথা ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

আরও পড়ুন

এসময় এক ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তবে অন্যজনকে স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলে। পরে আটক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত ব্যবসায়ী ফয়সল মিয়া ও আটক ছিনতাইকারীকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফয়সল মিয়ার অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও আটক ছিনতাইকারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফয়সলের ভাই আফজল মিয়া জানান, আটক ছিনতাইকারীর নাম হাবিব উল্ল্যা (২৫)। তার বাড়ি মধ্য লইয়ারকুল গ্রামে। পালিয়ে যাওয়া সহযোগী পশ্চিম লইয়ারকুল গ্রামের সোহেল বলে সে জানিয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad