শ্রমিক সংঘর্ষ: ময়মনসিংহ-উত্তরবঙ্গ রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিক সংঘর্ষ: ময়মনসিংহ-উত্তরবঙ্গ রুটে বাস চলাচল বন্ধ
বাস টার্মিনাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

তুচ্ছ ঘটনায় শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে সকাল থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ-উত্তরবঙ্গ রুটের বাস চলাচল। বৃহস্পতিবার বগুড়া- ময়মনসিংহ রুটের দুই বাসের সুপারভাইজারের মধ্যে তর্কের জেরে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. জহির উদ্দিন জানান, সকাল থেকে কোনো বাস উত্তরবঙ্গ যেতে দেয়নি শ্রমিকরা। অপরদিকে ময়মনসিংহ শহরেও উত্তরবঙ্গের কোনো বাস প্রবেশ করতে দেওয়া হয়নি।

ট্রাফিক পুলিশের বরাতে আরো জানা গেছে, বাস-মালিক ও শ্রমিক নেতাদের সমঝোতায় উত্তরবঙ্গ-ময়মনসিংহ রুটের বাস চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। পুলিশ নিজেও দুই পক্ষের সাথে কথা বলেছে। সহসাই সমাধান হবে বলে আশা করছে পুলিশ।

তবে ঢাকা- ময়মনসিংহ রুটের বাসগুলো সময়মত ছেড়ে গেছে ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad