শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করার মাধ্যমে এক অনন্য সাফল্য অর্জন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দূরদর্শী পদক্ষেপের ফলে গত বছরের মতো শ্রমিক অসন্তোষ বা রাজপথ অবরোধের ঘটনা এ বছর ঘটেনি, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে ধরা হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের চাকরি ও আয় সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার জন্য তারা সদা প্রস্তুত। জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, এই সাফল্য দেশের শিল্প ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
মন্ত্রণালয় আশা করছে, শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে এই সমন্বয় আগামীতে আরও শক্তিশালী হবে এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত হবে।


