তেল পাম্পের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে গণপিটুনি

তেল পাম্পের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে গণপিটুনি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মেহেরপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়ার সময় এক বিএনপি নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

রুপক ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে আব্দুল ওহাব বুলবুল নামের ওই ব্যক্তিকে মারধর করেন। তিনি গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানিয়েছেন, বুলবুল ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল নিতে যান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা বুলবুলকে গণপিটুনি দেয়।

পরে আহত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad