নোয়াখালীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীতে পানিতে ডুবে জাহিদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওছিম উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই বাড়ির আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নূর আলম মামুন জানান, এদিন সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। এক পর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ ইউসুফ জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad