শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে টিএসসিতে ভিড়

শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে টিএসসিতে ভিড়
ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বড় পর্দায় সম্প্রচারিত হচ্ছে হাসিনার বিচার-সংক্রান্ত রায়ের কার্যক্রম।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার প্রথম রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে টিএসসির বড় পর্দায়।

সরাসরি সম্প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যেগে টিএসসির পায়রা চত্বরে বসানো হয়েছে বড় পর্দা, আর সামনে সাজানো হয়েছে বেশ কয়েক সারি চেয়ার। সকাল থেকেই বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়ে রায়প্রক্রিয়া দেখার অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম গতকাল নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই সরাসরি সম্প্রচারের আয়োজনের ঘোষণা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad