শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশ

শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশ
জুলাই অভ্যুত্থানের পর আঁকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

৪৫৭ পৃষ্ঠার এই রায়ে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে কীভাবে দমন-পীড়ন ও হত্যার নির্দেশনা দেওয়া হয়েছিল, তার বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।

ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের ভিত্তিতে দুটি সুনির্দিষ্ট অপরাধের বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করে। রায়ে একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অপর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

একই সঙ্গে দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া, মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।

যে অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই অভিযোগে সাজা বাড়ানোর দাবিতে প্রসিকিউশন পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে।

অন্যদিকে খালাস চেয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আপিল করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad