শুক্রবার যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট

শুক্রবার যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিবসটিতে গ্রাহকরা ৫ দিনের মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন।

বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই বিটিআরসির ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে ৯ জুলাই এ নিয়ে মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

গ্রামীণফোনের গ্রাহকরা *১২১*১৮০৭#, বাংলালিংকের গ্রাহকরা *১২১*১৮০৭#, রবির গ্রাহকরা *৪১৮০৭#,  এবং টেলিটকের গ্রাহকরা *১১১*১৮০৭# ডায়াল করে এদিনে নির্ধারিত ডেটা সংগ্রহ করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad