শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীদের মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়

শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীদের মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
ফাইল ছবি।
Advertisement
Advertisement

শিক্ষার্থী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ঈদ সামনে থাকায় সুবিধাটি ঈদের আগেই চালুর চেষ্টা করা হচ্ছে। তবে সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা কম। কোরবানির ঈদের আগেই এটি কার্যকর করা হবে।

সড়কমন্ত্রী বলেন, ভাড়া ছাড়ের সুবিধা পেতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রবীণদের জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতেই ভাড়া ছাড় দেওয়া হবে।

মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো শ্রেণিভিত্তিক বিবেচনায় নয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর