দেশের সব সরকারি-আধাসরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপনের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
‘মহান বিজয় দিবস ২০২৫’ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার স্কুল-কলেজ-মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৯টায় যথাযোগ্য মর্যাদায় নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় সংগীত উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করতে হবে।
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি, হাডুডু প্রভৃতি ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সুবিধাজনক সময়ে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


