ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী আফরোজা খানম রিতা। সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার বিকালে তিনি এ তথ্য জানান।
চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে।
ভবিষ্যতে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সংসদকে জানান তিনি।


