শান্তিনগরের বাসা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

শান্তিনগরের বাসা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম জানান, মৃত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামে। বাবার নাম আব্দুল মোনাফ। তিনি ট্যুরিজমের ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে চলতি মাসের ২৫ তারিখে শান্তিনগর স্কোয়ার পার্কে বন্ধু তোফায়েল আহমেদের বাসায় আসে। তবে তার বন্ধু তোফায়েল বাসায় ছিল না। তিনি কক্সবাজার এলাকায় রয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় গিয়ে বাথরুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর