শপথ নিলেন নুসরাত তাবাসসুম

শপথ নিলেন নুসরাত তাবাসসুম
Advertisement
Advertisement

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম। বুধবার জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পড়ান স্পিকার হাফিজউদ্দিন আহমদ।

এর আগে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই শেষে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন।

এই জোট থেকে প্রথমে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল এনসিপি। তবে সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হওয়ায় তার মনোনয়নপত্র নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সেই প্রেক্ষাপটে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকালে মনোনয়নপত্র জমা দিতে যান নুসরাত তাবাসসুম। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর যাওয়ায় রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। অন্যদিকে মনোনয়নপত্র বাছাইয়ে মনিরা শারমিনের প্রার্থীতা বাতিল হয়ে যায়।

পরে আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচন কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad