লাল চাঁদকে হিন্দু দাবি করে ‘মিথ্যা সংবাদ’ প্রচার ভারতে

লাল চাঁদকে হিন্দু দাবি করে ‘মিথ্যা সংবাদ’ প্রচার ভারতে
ভারতীয় গণমাধ্যমে মিটফোর্ড হত্যাকাণ্ডের মিথ্যা সংবাদ প্রকাশ ছবি: সিএ প্রেস উইং ফ্যাক্টস
Advertisement
Advertisement

মিটফোর্ড হত্যাকাণ্ডে নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হিন্দু দাবি করে ভারতের একাধিক গণমাধ্যমে ‘‘মিথ্যা প্রতিবেদন’’ প্রকাশিত হয়েছে।

রোববার রাতে প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং ফ্যাক্ট থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ‘এনডিটিভি, ইন্ডিয়া টুডে এবং ডব্লিউআইওএনসহ ভারতের একাধিক গণমাধ্যম নিহত মো. সোহাগ ওরফে লাল চাঁদকে হিন্দু হিসেবে উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তিনি একজন মুসলিম ব্যবসায়ী।’

বিবৃতিতে আরো বলা হয়, নিহত লাল চাঁদের পিতা মো. আইয়ুব আলী এবং মা আলেয়া বেগম। তার স্ত্রী লাকি বেগম এবং তাদের দুই সন্তান ফাতেমা ও সোহান।

আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করছে এমন অভিযোগ করে এতে আরো জানানো হয়, ‘ভারতীয় গণমাধ্যমগুলো শিরোনামে সোহাগকে হিন্দু বলে উল্লেখ করলেও প্রতিবেদনে তার ধর্ম বা ব্যক্তিগত পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।’

উল্লেখ্য, ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা লাল চাঁদকে নৃশংসভাবে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। মর্মস্পর্শী এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর