লালমনিরহাটে ভারতীয় গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

লালমনিরহাটে ভারতীয় গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
লালমনিরহাটে ভারতীয় গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি ভারতীয় গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫।

মঙ্গলবার সকালে হাতিবান্ধা উপজেলার দক্ষিণ ঝাউরানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রোমিছা বেগম (৪০) ও আছিয়া বেগম (৬০)।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৭৫০ টাকা।

ওই নারীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad