লাউয়াছড়ায় হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ, ভোগান্তিতে পর্যটকরা

লাউয়াছড়ায় হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ, ভোগান্তিতে পর্যটকরা
পূর্বঘোষণা ছাড়াই লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষিদ্ধ করেছে বন বিভাগ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করে গাড়ি পার্কিং নিষিদ্ধ করেছে বন বিভাগ। গত বুধবার থেকে পূর্বঘোষণা ছাড়াই এ সিদ্ধান্ত কার্যকর হয়।

এর ফলে পর্যটকদের ব্যক্তিগত বা ভাড়া করা যানবাহন এখন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের দুপাশে রাখতে হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের দাবি, সংরক্ষণ ও পরিবেশ রক্ষার নামে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করা জরুরি। নয়তো পরিবেশ রক্ষার উদ্যোগ উলটো সামাজিক ও অর্থনৈতিক সংকট ডেকে আনবে।

লাউয়াছড়াকে ঘিরে গড়ে উঠেছে হোটেল, রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, ট্যুর গাইড ও ক্ষুদ্র ব্যবসার নেটওয়ার্ক। প্রতিদিন কয়েক হাজার মানুষের জীবিকা সরাসরি বা পরোক্ষভাবে এ উদ্যানে নির্ভরশীল।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবেশ রক্ষার নামে এমন পদক্ষেপ আলোচনার বাইরে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আপাতত গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান বলেন, ‘আলোচনা চলছে, যাতে পর্যটকদের অতিরিক্ত ভোগান্তি না হয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad