লক্ষ্মীপুর-৪ আসন: বিএনপির সমর্থনে সরলেন স্বতন্ত্র প্রার্থী

লক্ষ্মীপুর-৪ আসন: বিএনপির সমর্থনে সরলেন স্বতন্ত্র প্রার্থী
স্বতন্ত্র প্রার্থীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ) প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ধানের শীষের প্রার্থী বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন তিনি।

রোববার রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সোহেল। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নিজান ও শরাফ উদ্দিন আজাদ সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ অন্যান্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad