রাজধানী ঢাকার রূপনগর থানা থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় বুধবার বিশেষ অভিযান চালায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম-এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও মোছাঃ কামরুন্নাহার (৫২)।
আইনি প্রক্রিয়া শেষে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপনগর থানা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


