রায়েরবাজারে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যায় মূল অভিযুক্ত সিয়াম আটক

রায়েরবাজারে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যায় মূল অভিযুক্ত সিয়াম আটক
অভিযুক্ত সিয়াম।
Advertisement
Advertisement

ঢাকার হাজারীবাগ থানার রায়েরবাজারে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে ঢাকার রায়েরবাজারে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। সে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গুরুতর আহত অবস্থায় মৃত্যুর আগে বিন্তি জানায় সিয়াম নামে এক যুবক তাকে কুপিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর