রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতের রমানাথ পূজারী

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতের রমানাথ পূজারী
রমানাথ পূজারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী।

মঙ্গলবার এই পদে যোগ দেন তিনি। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রমানাথ পূজারী এর আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করাসহ পরিবেশগত নিয়মাবলী পরিপালনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্ম গ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া এই প্রকৌশলী ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎ খাতে তার অভিজ্ঞতা প্রায় ৩৬ বছরের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad