রাজশাহীতে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ৭

রাজশাহীতে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ৭
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজশাহীর গোদাগাড়ীতে গ্যাস বেলুন বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন। তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলিপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ওসি মোয়াজ্জেম হোসেন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা সবাই একটি ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী ছিলেন। প্রায় ৪০টি গ্যাস বেলুন ইজিবাইকের পেছনে বাধা ছিল। হঠাৎ সেগুলো বিস্ফোরিত হয়ে দগ্ধ হন যাত্রীরা।

আহতদের মধ্যে তানোরের সখিনা ও গোদাগাড়ীর রায়হান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গুরুতর আহত অবস্থায় গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫),  নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭) এবং রনি আহমেদ (২২) বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন।

মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশায় অতিরিক্ত গ্যাসবেলুন বহনের সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর