রাজধানীর মিরপুর মডেল থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মোট ৪৮ জন গ্রেপ্তার হয়েছেন। মিরপুর থেকে ৩০ জন এবং শেরেবাংলা নগর এলাকা থেকে ১৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিরপুর মডেল থানা এলাকায় রোববার বিশেষ অভিযান চালিয়ে যে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়, তারা হলেন শুভ চন্দ্র মাল, ইয়াছিন, নোমান হাসান, আ. আহাদ, মো. সুমন মৃধা, শাহী মোহাম্মদ ইকবাল, সাজ্জাদ হোসেন, মো. বসির আহমেদ মাতবর, মোছা. পারুল বেগম, মো. জাহিদ হাসান, মো. শাহিন খান, জাহিদুল ইসলাম রনি, মো. মনির, মো. শামীম, মো. মামুন, তাওহিদ, মো. ফাহিম, শুভ সরদার, মো. রনি, মো. আহসান হাবিব, মো. হানিফ মোস্তাজিম, মো. সুমন, মো. রাকিব ইসলাম, মো. শাহিন, আব্দুল হালিম, মো. আবিদ হাসান, মো. আবু রাউফার, মিশন চৌধুরী, মো. সাকিব এবং মো. শহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, শেরেবাংলা নগর থানা পুলিশ শনিবার পরিচালিত অভিযান থেকে যে ১৮ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. রমজান মিয়া, খালেক আহমেদ, মো. জামাল হোসেন, মো. মাকসুদুর রহমান, এনামুল হক, মো. তরিকুল ইসলাম আবির, মো. রমজান, মো. জুয়েল, মো. আবদুল্লাহ, মো. হৃদয় খান, মো. কামাল হোসেন, সুইটি আক্তার, কামরুন নাহার, মিলন চন্দ্র গাইন, নাঈম ইসলাম, মো. আল আমিন, মো. রাহিম কবির অরন্য ও মো. কামরুজ্জামান।
গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে।


