রাঙামাটিতে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটিতে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার গোল্ডেন হিল একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুন্নি আক্তার (৪০)।

কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাত দেড়টার দিকে হোটেলের বিছানা থেকে তার মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আবাসিক হোটেলের ম্যানজার কুতুবউদ্দিনকে (৪৮) আটক করা হয়।

জানা গেছে, শনিবারে মুন্নি সরকার পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন মুন্নি আক্তার।  রোববার রাত সাড়ে ৯টার দিকে ৫ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় হোটেলের লোকজন দেখতে পান। পরে তার ঝুলন্ত মরদেহ নামানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মুন্নি আক্তার চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘রিজার্ভবাজারের একটি আবাসিক হোটেল বিছানা থেকে মুন্নি আক্তার নামে এক নারীর লাশ করেছে পুলিশ।’

‘আত্মহত্যা নাকি হত্যা তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোল্ডেন হিল ম্যানেজারকে আটক করা হয়েছে,’ যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad