রাঙ্গামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার একটি বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত পৌনে ১টার দিকে তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কতোয়ালি থানা পুলিশ।
মৃত সাজেদুল ইসলাম সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ছিলেন। রাঙামাটি শহরের তবলছড়ির পোস্ট অফিস কলোনী এলাকায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর রুমের দরজা বন্ধ করেন। এক পর্যায়ে তার স্ত্রী অনেকবার ডাকার পরেও রুমের দরজা না খোলায় তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সাজেদুল হক আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


