গাজীপুরে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লাইন বিস্ফোরণে চার মাস বয়সী শিশু মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রায়হান। আহতরা হলেন- মৃত রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী মোসাম্মৎ হাফিজা আক্তার (২০)। বিস্ফোরণের পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

জানা গেছে, সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস লাইন লিকেজ থেকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।  এতে তিনজন দগ্ধ হলে তাদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনিস্টিটিউটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, টঙ্গী মিরের বাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরমধ্যে চার মাসের শিশু রায়হান মারা যায়।

‘শিশুটির বাবার দেহ ৮০ শতাংশ ও মায়ের দেহ ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক’, বলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad