রংপুরে বৌভাত ফেরত বাস পুকুরে, শিশুসহ নিহত ৩

রংপুরে বৌভাত ফেরত বাস পুকুরে, শিশুসহ নিহত ৩
রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নামপরিচয় জানা যায়নি।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, বৌভাতের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

আরও পড়ুন

‘নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে,’ বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫০ থেকে ৭০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলেন।ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটি সোজা করেন।

ফায়ার সার্ভিস ইনচার্জ আল-আমিন জানান, আহতদের দ্রুত রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটি এখনো পুকুরে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad