‘যুদ্ধাপরাধী’ খান আকরাম খালাস পাবেন কিনা, জানা যাবে কাল

‘যুদ্ধাপরাধী’ খান আকরাম খালাস পাবেন কিনা, জানা যাবে কাল
Advertisement
Advertisement

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিলের ওপর বৃহস্পতিবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করে।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন খান আকরাম।

আরও পড়ুন

আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরামের বিরুদ্ধে ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, আসামি আকরাম তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটিতে দোষী সাব্যস্ত হয়েছেন।

আকরামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এই নৃশংসতা শাঁখারীকাঠি গণহত্যা নামে পরিচিত।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরু হলে ২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামের স্থানীয় এক ব্যক্তি রাজাকার আকরাম হোসেন খান ও আবদুল লতিফ তালুকদারসহ ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর