যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার দাবি এনপিএ’র

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার দাবি এনপিএ’র
শুক্রবার ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’-এর সদস্যদের বিক্ষোভ সমাবেশ | ছবি: সৈয়দ মাহামুদুর রহমান/টাইমস
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)।

শুক্রবার বিকালে ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে এক আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, ‘চুক্তিটি দেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে নীতি নির্ধারণের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’

সংগঠনটির মুখপাত্র অনিক রায় লিখিত বক্তব্যে বলেন, ‘নির্বাচনের আগ মুহূর্তে প্রায় গোপনীয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই হয়েছে। জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই করা এ চুক্তি শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’

তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী ৬ হাজার ৭১০টি মার্কিন পণ্য বাংলাদেশে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে, কিন্তু বাংলাদেশের মাত্র আড়াই হাজার পণ্য শর্তসাপেক্ষে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ পাবে।

মেঘমল্লার বসু বলেন, ‘প্রস্তাবিত চুক্তিতে এমন শর্ত রয়েছে যাতে যুক্তরাষ্ট্র যেসব দেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশকেও সেসব দেশের সঙ্গে বাণিজ্য থেকে বিরত থাকতে হতে পারে।’

এনপিএ নেতারা বলেন, চুক্তিটি এখনো জাতীয় সংসদে অনুমোদিত হয়নি। তারা সংসদে অনুমোদনের আগে চুক্তিটি পুনর্বিবেচনা এবং ক্ষতিকর ধারাগুলো পর্যালোচনার দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর