মৌলভীবাজারের খামারে দুর্বৃত্তের আগুন, মালিকের লাখ টাকার ক্ষতি

মৌলভীবাজারের খামারে দুর্বৃত্তের আগুন, মালিকের লাখ টাকার ক্ষতি
খামারে দুর্বৃত্তের আগুনে পুড়ে মারা যাওয়া গরু, ভেড়া। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজার সদর উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি খামার সম্পূর্ণ পুড়ে গেছে। মালিকের দাবি, এতে ক্ষতির পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।

মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ৫০টি গরু, ১০টি ভেড়া ও দুই শতাধিক হাঁস পুড়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত খামারটির মালিক উসমান গনী। খামারটি গ্রাম থেকে কিছুটা দূরে হাওরের মাঝখানে অবস্থিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। দুর্বৃত্তরা পেট্রোল ও খড় ব্যবহার করে পরিকল্পিতভাবে খামারটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা এলাকাবাসীর।

ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা সব পশু-পাখি পুড়ে মারা যায়।

আরও পড়ুন

পরিকল্পিতভাবে খামারে আগুন দেওয়া হয়েছে দাবি করে উসমান গনী বলেন, ‘আমি সর্বস্ব হারিয়েছি। আমার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই খামার।’

আগুনের বিষয়ে মৌলভীবাজার সদর থানাকে অবহিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad